
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে আগস্ট ২০২৬ মাসে জেলা বিশেষ শাখা (ডিএসবি), বগুড়ার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন সোনাতলা থানার ডিএসবি’র সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ সাইফুল ইসলাম।
বগুড়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। সভায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নিকট থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার স্বীকৃতিস্বরূপ আগস্ট মাসের সেরা কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অর্জনে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের মাধ্যমে তিনি আরও সাফল্য অর্জন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।