1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা   কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ “সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার”

আড়াইহাজার মসজিদ থেকে পিস্তল ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত ১টি পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় মসজিদ থেকে উদ্ধার।

জুলাই আগস্ট ২০২৬ বৈষম্য ছাত্র-জনতা আন্দোলনের সময় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা থেকে লুটপাট কৃত অস্ত্র মসজিদের ভিতর থেকে উদ্ধার। শনিবার ( ১২/০৯/২৬) খ্রি. দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় আড়াইহাজার থানা মসজিদের মোয়াজ্জিম নাসির উদ্দিন মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন শরীফ রাখার তাকের উপর পরিত্যক্ত অবস্থায় একটি লাল রংয়ের শপিং ব্যাগ দেখতে পেয়ে আড়াইহাজার থানার ডিউটি অফিসারকে অবহিত করেন। পরে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় শপিং ব্যাগ এর ভিতর থেকে ০১টি 9 mm পিস্তল, ০২ টি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। থানার রেজিস্ট্রার পর্যালোচনা করে দেখা যায় যে, উদ্ধারকৃত পিস্তলটি বিগত ০৫ আগস্ট ২০২৪ খ্রি. থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে। যার প্রেক্ষিতে কোন দুষ্কৃতিকারী হয়তো গোপনে নামাজ পড়ার অজুহাতে লুন্ঠিত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন রেখে গেছে। তবে আড়াইহাজার পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ । নারায়ণগঞ্জ জেলার মধ্যে মোট সাতটি
থানা রয়েছে এর মধ্যে আড়াইহাজার থানায় সবচাইতে ভয়ংকর অবস্থা। ডাকাতি,চোরি, ছিনতাই সন্ত্রাসী চাঁদাবাজি,দখল মাদক দ্রব্য পাচার ও সেবন হত্যা সহ নানাবিধ অপরাধীর আস্তানা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।