
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে অত্র থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিচল রয়েছে পুলিশ। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গত রবিবার ( ১৩/০৯/২০২৬) খ্রি.বিকাল ১৬.৩০ ঘটিকার সময় পাঁচ কেজি গাঁজা সহ গ্রেফতার করে একজনকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জ সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেঘনা শিল্প নগরী এলাকায় মেঘনা সেতুর টোল প্লাজার অদূরে আষারিয়ারচর সাকিনস্থ নাজমুল হাসানকে গাঁজা সহ গ্রেফতার করে। ঢাকা অভিমুখে মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা গামী রোডে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। নাজমুল হাসান (২৫), পিতা-মোঃ আয়নাল খান, মাতা- নাসিমা বেগম, সাং-দীঘরাজ বাজার, থানা- মংলা বন্দর, জেলা- বাগেরহাটকে ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আসামিকে মাদক মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে ।