
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও নারী আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ এবং ডিবি ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ জনকে এবং ৫৮০ গ্রাম গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক, উদ্ধার ও পরোয়ানাসহ বিভিন্ন মামলায় আরও আসামিদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।