
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১টি সামুরাই, ১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
গত রবিবার ( ১৩ সেপ্টেম্বর ২০২৬) খ্রিঃ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মোবাইল ডিউটিতে নিয়োজিত টহল পুলিশ সদস্যরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫/৬ জন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়।
পুলিশ সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেল (৪১), পিতা—আব্দুর রব মিয়া, মাতা—মফি আক্তার, সাং—জিরাবাইস, থানা—চান্দিনা, জেলা—কুমিল্লাকে আটক করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ডাকাত দলের অন্যান্য সদস্যদের মধ্যে রাকিব (৩৫), পিত— অজ্ঞাত, ঠিকানা— অজ্ঞাত (শ্রাবণ গাড়ির হেলপার); নাহিদ (৩৩), পিতা— মজিবর, মাতা— নাজমা মেম্বার, সাং— কাঁচপুর উত্তরপাড়া, থানা— সোনারগাঁও, জেলা— নারায়ণগঞ্জ। ; আলামিন (২৫), পিতা— অজ্ঞাত, সাং— কাঁচপুর উত্তরপাড়া, থানা— সোনারগাঁও, জেলা— নারায়ণগঞ্জ; ইউসুফ (৩০), পিতা— অজ্ঞাত, ঠিকানা— অজ্ঞাতসহ আরও ১/২ জন অজ্ঞাতনামা সদস্য রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার: ০১টি সামুরাই, ০১টি চাপাতি ও ০৩টি সেলাই রেঞ্জ জব্দ করে থানায় আটক রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।