1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

যশোরের ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী বি এম হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
খেলা শেষে তিনি প্রধান অতিথির বক্তৃতায় কোমলমতি শিক্ষার্থী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও ক্রীড়ামোদী সর্বসাধারণকে ‘মাদক ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই খেলার মাধ্যমে আমাদের অঙ্গীকার হোক “কিশোর গাঙের প্রশ্রয় সমাজের অবক্ষয়, বই পড়া আর খেলাধুলায় তারুণ্যের হবে জয়”।
তিনি আসন্ন জেলা ভিত্তিক কাবাডি খেলায় ঝিকরগাছার খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিজয় নিশ্চিত করতে অনুশীলনের উপর জোর দেন।
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয়।
কন্যা শিশু সম্পদ বাল্যবিবাহ তার বিপদ” সহ নানা প্রতিবাদ্যে অনুষ্ঠিত এই খেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বালক ৮ ও বালিকা ৫টি টিমের মধ্যে আকর্ষণীয় কাবাডি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, ঝিকরগাছা সরকারি মডেল এম.এল হাই স্কুল, বদরুদ্দিন মুসলিম হাই স্কুল (বিএম),পারবাজার মাধ্যমিক বিদ্যালয়,কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়,রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়,বেজিয়াতলা মাধ্যমিক বিদ্যালয় ও এমসিডি মাধ্যমিক বিদ্যালয়।
বালিকা দলে অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
যশোরের পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় ঝিকরগাছা থানার আয়োজনে অনুষ্ঠিত এই খেলায়
থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মো: নাজমুল হোসেন।
থানার ওসি তদন্ত মো: ইদ্রিস আলী,প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,থানার উপ পরিদর্শক হুসাইন আহমেদ, মোশাররফ হোসেন, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম, সবুজ বিশ্বাস, মোল্লা মফিজ উদ্দিন,বশির উদ্দিনসহ
অনুষ্ঠানে এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে নাজমুল হাসান, আব্দুস সবুর, দেবাশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।
খেলা ধারাভাষ্য ও পরিচালনা করেন, রেফারী আবু হাসান,বশির আহমেদ, কামরুল ইসলাম ও একরামুল হক ইকু।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।