
আবুল হোসেন,স্টাফ রিপোর্টার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবারমান উন্নয়ন,বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে, বুধবার ৪ই নভেম্বর সকাল ১২ টার সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। কমিটির সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী।
কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক,নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী,নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম,পৌর জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।