1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড মিজানুর রহমান পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে এমপিদের নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে রায় দিয়েছে হাইকোর্ট।

এ-সংক্রান্ত একটি মামলার পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়। রায় প্রদানকারী বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয় বলে বাসসকে জানান রিট পিটিশনের আইনজীবী হুমায়ূন কবির।

রায়ে বলা হয়েছে, ‘সর্বজন শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্যগণকে জাতীয় গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সার্বক্ষণিক নিবেদিত থাকতে হয়।

এ ছাড়া গভর্নিং বডির সভাপতির পদ সংসদ সদস্যদের মহান পদের একেবারেই বিপরীত। ’

রায়ে বলা হয়, হাইকোর্ট ও আপিল বিভাগের এ-সংক্রান্ত আগের রায় পর্যালোচনা করে এটা কাঁচের মতো স্পষ্ট যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ফাজিল ও কামিল মাদ্রাসা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে স্থানীয় সংসদ সদস্যদের সভাপতি হিসেবে নিয়োগ বা মনোনয়ন সংবিধানের মূল উদ্দেশের সঙ্গে সাংঘর্ষিক।

রায়ে আরো বলা হয়, ‘একজন সংসদ সদস্যকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অপরদিকে গভর্নিং বডির সভাপতি নিয়োগকারী কর্তৃপক্ষের পদমর্যাদা সংসদ সদস্যের নীচের পদমর্যাদার। ’

২০১৯ সালের ২৫ নভেম্বর এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সংসদ সদস্যদের অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলো।

আইনজীবী হুমায়ূন কবির বলেন, ইতোপূর্বে উচ্চ আদালত বেসরকারি স্কুল ও কলেজে (এইচএসসি পর্যন্ত) গভর্নিং বডির সভাপতি পদে জাতীয় সংসদের সদস্যরা থাকতে পারবে না মর্মে রায় দিয়েছেন।

তিনি জানান, ২০১৬ সালের ১৬ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আতরজান মহিলা কলেজের সভাপতি পদে নিযুক্ত করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আফজালুল হক।

এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ২০১৭ সালের ১০ জানুয়ারি নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

রুলে ওই সংসদ সদস্যের সভাপতি পদে থাকা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

অ্যাডভোকেট হুমায়ূন কবির আরও জানান, সেই রুলের শুনানি শেষে গত বছরের ২৫ নভেম্বর রায় দেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।