
নওগাঁ জেলা প্রতিনিধি:
মাদককে না বলি খেলার মাঠে ফিরে আসি এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নওগাঁর বদলগাছী উপজেলার ভাতশাইল তরুন সংসদ ও ভাতশাইল ফুটবল একাডেমির আয়োজনে মরহুম মকবুল মৃধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আখের রবিউল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊষা কৃষি উন্নয়ন সমবায় সমিতি ব্যবস্থাপক পরিচালক ও সভাপতি আবু সাঈদ আল সাবাব।
আজকের প্রথম দিনের ম্যাচে যে দুটি দল অংশ গ্রহন করেন সে দুটি দল হলো- মাতাজীহাট ফুটবল একাদশ বনাম পারিচা ফুটবল একাদশ।