1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মোবাইলের জন্য অপ্রতিম হত্যা, দুই কিশোর যাচ্ছে সংশোধনাগারে 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্টার

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আদালতের আদেশ কার্যকর হয়েছে। বয়স বিবেচনায় দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হচ্ছে। অন্য দুই আসামিকে রাখা হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।
গ্রেপ্তার চারজন হলেন—মোজাম্মেল হোসেন ফাহাদ, কামরুল হাসান, তুহিন (১৯) ও সিয়াম (১৯)। তাদের মধ্যে সিয়ামকে পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে চারজনকেই প্রথমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। পরে বয়স কম হওয়ায় ফাহাদ ও কামরুলকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, সোমবার দুই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।