1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল নওগাঁর বদলগাছীতে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মো. আরফান আলী,ঠাকুরগাঁও :

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ জমির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জমির উদ্দিন হরিপুর উপজেলার বহতি গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়।

এ সময় মা অফসেট প্রেসের সামনে পাকা সড়ক থেকে জমির উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, জমির উদ্দিনের বিরুদ্ধে মাদক, চুরি ও জাল টাকা সংক্রান্ত মামলাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ঠাকূরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল কাজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।