1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল নওগাঁর বদলগাছীতে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাখি ধরার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, এসআই ফরিদ, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শুকুরুদ্দীনসহ সংশ্লিষ্টরা। পরে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন।

এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্ধার করা টিয়া পাখিগুলোকে খাঁচাবন্দি না রেখে প্রকৃতিতে অবমুক্ত করার উদ্যোগটি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। পাখিপ্রেমী ও সচেতন মহলও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্য পাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলেন,“বনে পাখি বনেই মানায়।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।