1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ! পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল নওগাঁর বদলগাছীতে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

নওগাঁর বদলগাছীতে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ সারোয়ার হোসেন অপু,নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে আজ ২০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ‘হ্যাপি রিডিং আওয়ার’ সেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে সম্প্রদায়-পরিচালিত শিক্ষা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় এই যৌথ উদ্যোগটি আয়োজন করছে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পি)।
নির্ধারিত তিনটি প্রাথমিক বিদ্যালয় গুলো যথাক্রমে
• রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
• ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
• ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আয়োজক সংস্থার তথ্যসূত্রে জানা যায়, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পঠন দক্ষতা ও আনন্দের সাথে পড়া ও পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পঠনকাজে উৎসাহ জাগাতে এই কার্যক্রমের আয়োজন করা হয়। বিডিও -এর জেলা সমন্বয়কারী শামসুল হক-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সমাপনী ও সম্মানী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উল্লেখ্য, আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বদলগাছীর অন্যান্য নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে এই সেশন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক -আলহাজ্ব আব্দুর রশিদ’র পরামর্শক্রমে সেশন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওহাব বিন ফজল ( ওহাব)
ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- নাজমা বেগম’র নির্দেশনায় সেশন পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুলতান তীতুমির।
ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন’র নির্দেশনায় সেশন পবচালনা করেন রুমা রানী মন্ডল।
অনুষ্ঠানে ক্যাম্পি কর্তৃক সরবরাহকৃত শিশুতোষ বই পাঠক শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী আফরোজ প্রথম, ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী মোঃ ইউসুফ ও ৫ম শ্রেনীর সাফাকে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়।
ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী সিনহা, ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী মানতাহা ও পঞ্চম শ্রেনীর জিনাতকে কুইজ বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়। ভান্ডারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সেশনের শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৫ম শ্রেনীর শিক্ষার্থী নিয়ামুল কবির, ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী রবিউল আওয়াল সাকিন ও ৩য় শ্রেনীর শিক্ষার্থী মাইশাতুল জান্নাত রিমকে কুইজ বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রতিটি স্কুলের সেশনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।