1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড মিজানুর রহমান পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার

একাধিক চিরকুট উদ্ধার, এমপি নজরুলের ফ্ল্যাট থেকে

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ক্রাইম রিপোর্টার,দৈনিক বাংলাদেশ ক্রাইম বার্তা:

একটি চিরকুটে লেখা ‘ভালোবাসা ভাগ করে নেওয়ার বিষয় নয়’। আরেকটাতে ‘আমি হেরেছি, তুমি জিতেছো’। আরেকটায় ‘মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই’। চিরকুটের কোনোটি সাদা কাগজ আবার কোনোটি জাতীয় সংসদের সিলযুক্ত প্যাড— এসব চিরকুটের পাতা জুড়ে ছড়িয়ে আছে এক জটিল সম্পর্কের টানাপড়েনের কথা।

সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের ফ্ল্যাট থেকে গতকাল রবিবার রাতে পুলিশের পাওয়া একাধিক চিরকুটের গল্প এটি।
একটি চিরকুটে জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে কালো কালিতে লেখা রয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সঙ্গে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

আরেকটি সাধারণ সাদা পাতায় সম্পর্কের সামাজিক বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী— কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা… অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়— ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!’

আস্থাভঙ্গের অভিযোগ তুলে অন্য একটি পাতায় লেখা হয়েছে, ‘সে বলেছিল— আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি।’

 

সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভের সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এই চিরকুটে লেখা রয়েছে, ‘আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। দেখে নাও, এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।’

লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত নোটে আত্মমর্যাদার কথা উল্লেখ রয়েছে। এই চিরকুট লেখা, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই!’

 

আবেগ ও ক্ষোভের এসব লেখার পাশাপাশি পাওয়া গেছে ধর্মীয় আমল সংক্রান্ত একটি চিরকুটও। সেখানে ঘুমানোর আগে পাঠ করার জন্য ছয়টি ধর্মীয় আমল ও দোয়ার তালিকা রয়েছে। এতে কালেমা, বিভিন্ন দোয়া, আয়াতুল কুরসি এবং নির্দিষ্ট সংখ্যায় দরুদ শরিফ ও ইস্তিগফারের উল্লেখ রয়েছে।

তেজগাঁও থানা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, পুলিশ নোটগুলো পেয়েছে। সেগুলো এখন সিআইডির ফরেনসিক টিম পরীক্ষা করে দেখবে, এগুলো মরিয়মের লেখা কি না।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ সময় মরিয়মের বিছানার ওপর থেকে চিরকুটগুলো উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।

এদিকে, এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও নজরুলের শ্যালক ওবায়দুর রহমানকে করা হয়েছে আসামি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।