1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও নিয়ে আলোচনা তূর্য্য’র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী সহ গ্রেফতার ২৬ ঝিকরগাছা বাঁকড়া হাজিরবাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ​এরই ধারাবাহিকতায়, আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোরাজারপুরে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
​অভিযানের মূল কার্যক্রমসমূহ মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৭নং ওয়ার্ডের নামোরাজারপুরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা হয়। ​জনসচেতনতা বৃদ্ধি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো: আব্দুল আজিজ খাঁন। এছাড়া অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী কিরণ, শরীফ, শাহীন, কাদির, আলী হোসেন, গোলাম মোস্তফা ও জেসকেলসহ অন্যান্যরা অংশ নেন। ​​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।