1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও নিয়ে আলোচনা তূর্য্য’র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী সহ গ্রেফতার ২৬ ঝিকরগাছা বাঁকড়া হাজিরবাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬

পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার(২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালাইবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং মো. তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।