1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের (নিয়োগ বাণিজ্য) অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনঃনিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগী প্রার্থীরা।
​রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে ‘হাপানিয়া গ্রামবাসী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে সংক্ষুব্ধ প্রার্থীরা অভিযোগ করেন, মেধা ও যোগ্যতাকে মূল্যায়ন না করে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।
​কর্মসূচিতে অংশগ্রহনকারী পরীক্ষার্থী হাপানিয়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে আব্দুল কাইয়ুম, হযরত আলীর ছেলে জব্বার এবং মজিবুরের মেয়ে মনিরা খাতুন তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা যোগ্য হওয়া সত্ত্বেও অনিয়মের কারণে বাদ পড়েছি। এ নিয়োগে মেধার কোনো স্থান ছিল না, কেবল নিয়োগ বাণিজ্যই প্রাধান্য পেয়েছে।”
​গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে কোনো ধরণের নিয়োগ বাণিজ্য বরদাশত করা হবে না। বর্তমান ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। আমরা প্রশাসনের নিকট বিষয়টির একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করছি। অনিয়ম প্রমাণিত হলে দ্রুত সময় নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগ দিতে হবে।”
​মানববন্ধনে স্থানীয় বিপুলসংখ্যক গ্রামবাসী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বঞ্চিত চাকরিপ্রার্থীরা উপস্থিত থেকে দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।