1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুল বারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে বহিরাগত কিছু যুবক ওই এলাকায় মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে এ নিয়ে তাদের সঙ্গে বারীর বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে গভীর রাতে প্রায় ৫০ জন যুবক বারীকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

তাঁদের দাবি, বাড়ির বাইরে নেওয়ার পর ওই যুবকদের সঙ্গে বারীর ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটেছে বলে তিনি শুনেছেন। রবিবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।