1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও নিয়ে আলোচনা তূর্য্য’র অসামান্য সৃষ্টিশীলতাঃ সংগ্রহে ৬৪ প্রজাতির অর্ধসহস্রাধিক বনসাই রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী সহ গ্রেফতার ২৬ ঝিকরগাছা বাঁকড়া হাজিরবাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অষ্টগ্রামে ফের সংঘর্ষের আশঙ্কা, বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বাড়ির আশপাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিভিন্ন অভিযানে উদ্ধার করা ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন এসব প্রত্নসম্পদ জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগে হস্তান্তর করে।
রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারী প্রত্নসম্পদগুলো জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদলের কাছে তুলে দেন।
বৃহস্পতিবার বিকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে উদ্ধার হওয়া প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা বলেন, প্রত্নসম্পদ একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এর অবৈধ পাচার ও ধ্বংস রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।

উদ্ধার করা মূর্তি ও মুদ্রাগুলো জাতীয় জাদুঘরে হস্তান্তরের ফলে এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। সীমান্তে প্রত্নসম্পদ পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।