1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

ঊর্ধতন কর্তৃপক্ষের পরিচয় জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

করোনা টেস্ট ও চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারকটি তৎকালীন স্বাস্থ্য সচিবের নির্দেশনায় সই হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া মন্ত্রণালয়ের চিঠির জবাবে বুধবার এ কথা জানান তিনি।

সূত্র জানায়, ডিজি তার ব্যাখ্যায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের অনুরোধে গত ১৯ মার্চ তৎকালীন স্বাস্থ্যসচিব আসাদুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরকে একটি ‘ফাইল নোট’ দেন বলে উল্লেখ করেছেন।

সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশনা পাওয়ার পর, সমঝোতা স্মারকে সই করার আগে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আমিনুল হাসান রিজেন্ট হাসপাতাল পরিদর্শনে যান।

রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা বিষয়ে মহাপরিচালক তার দাবির সঙ্গে সম্পর্কিত সব নথি জমা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে জড়িত ছিলেন না বলে মহাপরিচালক তার ব্যাখ্যায় স্পষ্ট করেছেন।

তবে, সাংবাদিকরা বারবার চেষ্টা করেও মন্তব্যের জন্য সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

স্বাস্থ্যমন্ত্রীসহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারকটি সই করে এবং হাসপাতালটিকে ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়।

তবে, ছয় বছর আগেই হাসপাতালের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি অধিদপ্তরের জানা ছিল। এছাড়া, গত ৭ জুলাই র‍্যাব এর ভ্রাম্যমাণ আদালত রিজেন্টের উত্তরা শাখায় অভিযান চালিয়ে জাল কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট তৈরি ও চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগে হাসপাতালটি বন্ধ করে দেয়।

তীব্র সমালোচনার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ১১ জুলাই জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ অধিদপ্তরকে এই চুক্তিতে সই করতে বলেছিলেন। মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিন কার্যদিবসের মধ্যে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ এর ব্যাখ্যা চেয়ে একটি চিঠি দেয়।

অধিদপ্তরের জবাবে আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হলেও, তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।