1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

কুবিতে ওবিইভিত্তিক মূল্যায়ন ও প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে কর্মশালা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘আউটকাম-বেইজড এডুকেশন’ (ওবিই) কারিকুলামের আলোকে মূল্যায়ন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন এবং সিএলও অ্যাটেইনমেন্ট রিপোর্ট প্রস্তুতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সদস্যরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘ওবিই কারিকুলামের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নির্ধারিত লার্নিং আউটকাম অর্জন নিশ্চিত করা সম্ভব। এজন্য সিএলও ও পিএলও-এর অ্যালাইনমেন্ট, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন এবং মূল্যায়ন প্রক্রিয়ায় সিএলও-এর যথাযথ প্রতিফলন গুরুত্বপূর্ণ।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘প্রচলিত পদ্ধতির পাশাপাশি ওবিই কাঠামোয় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে কিছু নতুন বিষয় অনুসরণ করতে হচ্ছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এসব পরিবর্তন যথাযথভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের কার্যক্রমকে পাইলট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এর অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সেমিস্টারগুলোতেও ধারাবাহিকভাবে ওবিই কাঠামো অনুসরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তিনটি বিভাগে ইতোমধ্যে অ্যাক্রেডিটেশনের জন্য ‘ইনটেন্ট টু অ্যাপ্লাই’ সম্পন্ন করেছি এবং আরও পাঁচটি বিভাগ প্রস্তুতির পর্যায়ে রয়েছে।’

কর্মশালার সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের কোর্স শিক্ষকদের মধ্য থেকে ইতোমধ্যে দুই ধাপে ৯০ জনকে ওবিই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরীক্ষা কমিটির সদস্যদের ওবিই-ভিত্তিক মূল্যায়ন, প্রশ্নপত্র মডারেশন ও ফলাফল প্রস্তুতের বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।