1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা পলাতক,থানায় এজাহার তোফাজ্জল হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, তবু ধরাছোঁয়ার বাইরে আসামিরা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ যশোরের ঝিকরগাছায় ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম

সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের সাপাহার উপজেলা প্রতিনিধি নাসির হায়দারকে সভাপতি এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রিপন হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেডিকেল মোড়ে মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাপাহার মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি আল মামুন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র মালী (দৈনিক বাংলার অধিকার), সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ইন্টার টিভি), দপ্তর সম্পাদক সেলিম রেজা (এনটিভি অনলাইন), প্রচার সম্পাদক আব্দুল আলিম (দৈনিক প্রত্যাশা প্রতিদিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হাবীব লিটন (দৈনিক বরেন্দ্র নিউজ)।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহেল চৌধুরী রানা (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক বরেন্দ্র কণ্ঠ), আবু বক্কার (রাজধানী টিভি), মোরশেদ মন্ডল (দৈনিক এশিয়ান নিউজ) এবং তোফাজ্জল হোসেন (দৈনিক আজকের জনগণ)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাপাহারের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।