1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। সোববার একুশে সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের ইসবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।
গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন ইসবপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ এস এম. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিভিল সোসাইটির সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ হিরো, ইসবপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিলন কুমার দেবনাথ ও ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কো-অর্ডিনেটর(মনিটরিং এন্ড ইভালুয়েশন) মোঃ মুক্তারুল ইসলাম।

এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।