1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন পোরশায় বিএমডিএ’র ১৬টি শিশু গাছ অবৈধভাবে কর্তন তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আবেদন পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, প্রধান শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম চান দোয়া ও সমার্থন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে কড়া সতর্কবার্তা ইউ এন ও

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

২৩/০৯/২০২৬
বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী।

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ- বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এই ভোটের অধিকার ভুলুণ্ঠিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদী ও খুনি শেখ হাসিনা পালিয়ে থেকে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। এখনও তাদের এই ষড়যন্ত্র সফল হতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে। বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আখড়াবাজার সেতু সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, আপনারা মনে করছেন দুটি বাস পুড়িয়ে আর একটি ককটেল ফেলে জনগণকে ভয় দেখাতে পারবেন। আপনাদের সাবধান করে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের যেভাবে দেশ থেকে তাড়িয়েছে, সেই দু-একজন যারা আছেন, প্রয়োজনে তাদেরও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। আমরা প্রস্তুত আছি। আপনাদের আইনের আওতায় এনে জনগণ যে বিচার করবে, সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বিচারের আওতায় আপনারা আসবেন। সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মারুফ মিয়া এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে জেলা শহরের ঐতিহাসিক রথখোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও খন্ড খন্ড মিছিলে গানমুখরিত ছিলো কিশোরগঞ্জ শহর।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।