1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা ‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন পোরশায় বিএমডিএ’র ১৬টি শিশু গাছ অবৈধভাবে কর্তন তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আবেদন পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, প্রধান শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে

পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, প্রধান শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশায় নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে এবং লম্পট শিক্ষকের শাস্তির দাবিতে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অবরুদ্ধের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডেকে আনেন সহকারী শিক্ষক নুরুজ্জামান। পরবর্তীতে তিনি ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে অবগত করলে তা ধীরে ধীরে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়।

​অভিযোগ রয়েছে, ঘটনাটি জানার পরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শুরু থেকেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। অবশেষে ২৪ সেপ্টেম্বর সকালে বিক্ষুব্ধ জনতা ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রাঙ্গণে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে ফেলে।

​প্রতিবাদকারীরা জানান, অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান এর আগেও একাধিকবার এ ধরনের অপকর্ম ঘটিয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই লম্পট শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও চাকরিচ্যুতির দাবিতে নানা স্লোগান দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপ এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

​এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বর্তমানে বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) না থাকার কারণে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামানের বিরুদ্ধে আইনি নিয়ম মেনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এদিকে সচেতন এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুরো ঘটনায় প্রধান শিক্ষকের রহস্যজনক ভূমিকা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।