
বিশেষ প্রতিনিধি:
“আদর্শের পথে বলীয়ান, ন্যায়ের পথে দৃঢ় প্রত্যয়, আদর্শবান যুবকরাই জাগলেই সত্যের হবে জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় যুব সম্মেলন।
আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পাশাপাশি জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
আয়োজকদের প্রচারিত তথ্য অনুযায়ী, সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মী ও প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। যুবসমাজের নৈতিক উন্নয়ন, আদর্শিক চেতনা, সামাজিক দায়িত্ববোধ ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের যুবসমাজকে ন্যায়, আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলার লক্ষ্যেই এ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনের ভেন্যু:
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকা।
তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
সময়: সকাল ৯টা।
উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে।