1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, বন বিভাগের অনুমোদন নিয়ে প্রশ্ন জয়নগর ইউনিয়ন পরিষদকে মডেল পরিষদ করার অঙ্গীকার -মোঃ রাসেল মোল্লা নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তাকিন আটক নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান কৃষকদের নামে মামলা দিয়ে বদলি হলেন কৃষি কর্মকর্তা, রয়েছে নানা অভিযোগ শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান এবং দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ, জাসাস ও প্রেসক্লাবের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন : “এসএসসি তে ফেল করা ছাত্রদের খারাপ ফলাফলের জন্য তাদের কোন অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদকসেবী ও মোবাইলে আসক্ত। শিক্ষার অনুকুল পরিবেশ সৃষ্টির জন্য যা যা করণীয় সবকিছু করা হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। “

অনুষ্ঠানের বক্তারা শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারি চাকরিজীবীদের ন্যায় পিআরএল পদ্ধতি চালু করাসহ অবসরের এক বছরের মধ্যে সকল পাওনা পরিশোধের জোর দাবি জানান।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ২৭জনকে সম্মাননা স্মারক ও ৮জন দুস্থ কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।