1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত ভবানীগঞ্জ পৌরসভার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এসিল্যান্ড মিজানুর রহমান পাঁচবিবিতে ১ লাখ ৭৭ হাজার টাকার মাদক জব্দ আটক ৩ বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক মিঠামইনে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ, বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নতুন কুঁড়ির সূচনা অনুষ্ঠান পোরশায় জাতীয় যুব দিবস পালন দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার

গাইবান্ধায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৬৮ বার পড়া হয়েছে
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিউজ্জামান রাসেল ও নোয়াখালী জেলার বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হত্যা এবং অন্যান্যদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার জড়িতদের দ্রুত গ্রেফতার সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে ৪ মার্চ বুধবার ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ জেলা শাখার সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ গাইবান্ধা পৌর শাখার আহবায়ক কামাল আহমেদ বাবু, যুগ্ম আহবায়ক জুলফিকার রহমান রাসেল, ফাহিম ইসলাম দ্বীপ, মেহেদী হাসা, লিখন জাহিদ হাসান, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিতেন্দ্রনাথ সরকার, যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ সিফাত, শ্যাম সরকার, সুমন সরকার জয়, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মোন্নাফ মাসুম, জিয়াউর রহমান মুন্না, হাসিবুল হাসান ফারুক, পংকজ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, সুরুজ সরকার, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম বিশাল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক উপ-সম্পাদক রায়হান সরকার, সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক কামাল সরকার, তানজিম চৌধুরী পিয়াস প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।