1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটা কুলিয়া পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদনকেন্দ্র নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে ইউএনওর পরিদর্শন পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান তাহেরপুর বাজারে নিবন্ধন ছাড়াই সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ ‎ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট,১৫ মণ মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ১৫ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে অনুমান ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক সাহেব উদ্দিন। এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে মাহামুদ জিয়ারুল ও তাঁর স্ত্রী শরিফা খাতুন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব উদ্দিনের বাড়ির পাশে ৪৪ শতক জমির ওপর একটি পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রায় চার বছর আগেও ওই পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। সাহেব উদ্দিনের দাবি, গত ১৬ সেপ্টেম্বর রাতে মারপিট ও একইভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে তিনি পীরগাছার আমলি আদালতে একটি সিআর মামলা করেন। যাহার সিআর মামলা নং- ৩৭১/২৬,মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলা করার পর থেকে অভিযুক্তরা তাঁকে পুকুরের মাছের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন।

এরই জের ধরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্তরা পুকুরপাড়ে গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেন। ভোরে নামাজ শেষে পুকুরের পাড়ে গিয়ে তিনি পানিতে মাছ ভাসতে দেখেন। এতে প্রায় ১৫ মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি। ঘটনার বিষয়ে ভূক্তভূগী অভিযুক্তদের বাড়িতে জানতে গেলে তাঁকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেন অভিযুক্তরা। ভূক্তভূগী সাহেব উদ্দিন বলেন, ‘পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে অনেক মাছ মারা গেছে। এতে আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ অভিযোগ অস্বীকার করে মাহামুদ জিয়ারুল বলেন,‘আমার বিরুদ্ধে পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পূর্বশত্রুতা ও আগের দুটি মামলার জেরেই আমাকে হয়রানি করতে এ অভিযোগ করা হয়েছে। মাছ মারা গেছে, তবে পুকুরের সব মাছ মারা যায়নি,কয়েকটি সিলভার কার্প মাছ মারা গেছে।’

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।