1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

ফিরোজ আহমামেদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পোরশা থানার শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি সড়কে দড়ি ফেলে পথচারী ও যানবাহন আটকে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন। পরে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং একই উপজেলার সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে দেলোয়ারের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও লম্বা হ্যান্ডেলযুক্ত চেইন, নাইমের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। একই সঙ্গে দস্যুতার কাজে ব্যবহারের ৫ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় দস্যুতার পরিকল্পনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।