1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সোনাতলা স্টেশনের প্ল্যাটফর্মে বৃদ্ধ ও অসুস্থ মানুষের ওঠানামার সুবিধার্থে র‌্যাম্প নির্মাণের দাবি নাগরিক কমিটির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্মে র‌্যাম্প না থাকায় হুইল চেয়ারে করে বৃদ্ধ, অসুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ওঠানামা করতে ব্যাপক অসুবিধার প্রেক্ষিতে দ্রুত র‌্যাম্প নির্মানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সোনাতলা নাগরিক কমিটি।
জানা গেছে, আজ ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহী বরাবর এই স্মারকলিপি রেলওয়ে স্টেশন মাষ্টার রবিউল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, নির্বাহী সদস্য সাংবাদিক ইকবাল কবির লেমন, রাকিবুল হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য শফিউল্লাহ শফি, প্রভাষক গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, এম এম মেহেরুল ইসলাম, মিনাজুল ইসলাম, ওমর ফারুক খান বাইতুলএ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোনাতলা রেলওয়ে স্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতী রয়েছে। এছাড়াও কমিউটার, লোকাল, মেইলসহ আরো প্রায় ১০ টি ট্রেন এই স্টেশন দিয়ে যাতায়াত করে থাকে। সোনাতলা উপজেলা ছাড়াও পাশ্ববর্তী ৫টি উপজেলার আংশিক জনগন সোনাতলা রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করে থাকে। এই বিপুল সংখ্যক যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সোনাতলা স্টেশনকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনার কাজে হাত দেয়। সেই লক্ষ্যে ট্রেন থেকে সকল ধরণের যাত্রীদের ওঠানামা করার সুবিধার্থে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম উচু করা হয়। প্ল্যাটফর্মে ওঠানামা করার জন্য দুইটি সিঁড়ি দিয়ে বৃদ্ধ, রোগী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ওঠানামা করতে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। হুইল চেয়ারে বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী এবং অসুস্থ মানুষদের প্লাটফর্মে ওঠানামা করার সুবিধার জন্য ঢালুপথ বা র‌্যাম্প নির্মানের দাবি করে সোনাতলা নাগরিক কমিটি।
এ বিষয়ে সোনাতলা রেলওয়ে স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অত্যান্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের নজরে এসেছে এ বিষয়ে যাত্রীদের দাবির কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করছি। আশাকরছি এই জনগুরুত্বপূর্ণ  বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।