1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জলমহাল নিয়ে সংঘর্ষ: অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এমপি স্বাক্ষরিত ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম এমপি ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এমপির কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজারে বিলমাকশা জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এ ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক ও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের ভিত্তিতে সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ কর্মকর্তা, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।