1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পুনঃনিয়োগের দাবিতে মানববন্ধন প্রবাসে থেকেও নাড়ির টান: ১০০টি অসহায় পরিবারকে  ঘর উপহার দিলেন লন্ডন প্রবাসী পলাশ খান কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন পোরশায় মাটির গর্তে মিলল ৩,৮৭০ ট্যাপেন্টাডল, গ্রেপ্তার ২ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: বিএসটিআইয়ের মানসনদ নেই, তবু তৈরি হচ্ছিল বিস্কুট, পাউরুটি ও কেক, রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নগরীর মহিলা কলেজসংলগ্ন ওই বেকারিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় মানসনদ ছাড়াই প্রতিষ্ঠানটি বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি করছিল। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যও উল্লেখ করা হচ্ছিল না।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ফারহানা হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।