1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু মিয়া শেখ (৭৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল ও নড়াগাতী থানার একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখ সাবেক জাতীয় প্যারেডের প্যারেড কমান্ডার, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে কচুয়াডাঙ্গাসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহযোদ্ধা, সাবেক সহকর্মী ও স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখের সম্পৃক্ততা ছিল। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন স্থানীয় মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।