1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ধামইরহাটে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-১ সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইন টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাথরঘাটার জেলেদের জালে রুপালি ইলিশের বন্যা: এক জালেই ১০০মণ!

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত: সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর বরখাস্ত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

​বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছেন সরকার। বরখাস্ত ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ​প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

​এর আগে, ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সে সময় তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় অনুপস্থিতির দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্তের আওতায় আনা হয়।

​উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।