1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন পোরশায় বিএমডিএ’র ১৬টি শিশু গাছ অবৈধভাবে কর্তন তদন্ত করে আইনানুগ ব্যবস্থার আবেদন পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, প্রধান শিক্ষককে ২ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ বিজিবির অভিযানে ২৬ প্রাচীন মূর্তি, ১,৮১৮ মুদ্রা জাতীয় জাদুঘরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম চান দোয়া ও সমার্থন

বদলগাছীতে স্ত্রীর সাথে মিথ্যা অবৈধ সম্পর্কের জেরে মারপিট, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর সাথে মিথ্যা অবৈধ সম্পর্কের জেরে মারপিট, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা সাহেব বাজার (প্রাণী সম্পদ) কার্যালয়ের সামনের পান দোকানি মোঃ মতিউর রহমান (৪৮) এর বিরুদ্ধে।

থানার অভিযোগ সূত্রে যায়, মোঃ আজিজার (৫৫) পিতাঃ মৃত নজর আলী সাং-জিধিরপুর থানাঃ বদলগাছী জেলাঃ নওগাঁ গত ২১/০৯/২৬ ইং তারিখ বদলগাছী তহসীল অফিসে জমির খারিজ করে ভ্যানযোগে বাড়ি যাবার বিবাদী মোঃ মতিউর রহমান (৪৮) সাং- বদলগাছী জেলাঃ নওগাঁ বাদীকে ভ্যান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারতে শুরু করে এতে বাদীর চোখের নিচে রক্ত জমাট হয়ে কালশিরা দাগ হয়ে যায়। এছাড়াও বাদীর কাছে থাকা একটি মোবাইল ফোন ও জমির বায়নামা বাবদ নগদ ৫৫০০০/- পঞ্চান্ন হাজার টাকা ছিনিয়ে নেন।
ঘটনার স্বাক্ষী মোঃ মোসলেম এবং মোঃ বকুল জানান, গতকালকে আজিজার ভ্যানে করে বাড়ি যাচ্ছিল। মতিউর দোকানের সামনে ভ্যান আসলে সে আজিজারকে ভ্যান থেমে টেনে হিঁচড়ে নামিয়ে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমরা বাঁধা দিলে আমাদরকে কেও হুমকি ধামকি দেন। শুধু তাই নয় আজিজারকে মেরে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৫৫০০০/- পঞ্চান্ন হাজার টাকা নিয়ে নেন।
এ বিষয়ে বাদী আজিজার জানান, আমি গতকালকে বাড়ি যাওয়ার পথে পানের দোকানদার মতিউর আমাকে ভ্যান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে জিজ্ঞেস করে কারে আমার বউ কার সাথে পালিয়েছে। আমি জানি না বললে সে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে এবং আমার চোখের নিচে কালশিরা দাগ হয়ে রক্ত জমাট হয়ে গেছে এবং আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ নগদ ৫৫০০০/- পঞ্চান্ন হাজার টাকা ছিনিয়ে নেন। তাই আজকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে অভিযোগের বিবাদী মতিউর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাকে মরেছি এবং মোবাইল নিয়েছি আজকে মোবাইলটি বদলগাছী থানার অফিসারের কাছে জমা দিয়েছি।
এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।