1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসি কোম্পানির যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

র‍্যাব-৫ জানায়, অভিযানে সরকারি আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুজন পলান, মোঃ সানি, বাবু দাশ, আহমদ আলী, সিমা, তৌহিদা তানজিম ও মোছাঃ রিনা পারভিন। মোবাইল কোর্ট তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।