1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ধুনটে ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত সভাপতি মুফতী আব্দুস সবুর, সেক্রেটারি শাহীন আলম কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের সাপাহার মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির সভাপতি নাসির, সম্পাদক রিপন দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ যশোরের ঝিকরগাছায় কমিউনিটি পুলিশ কাবাডি অনুষ্ঠিত নান্দনিক,আধুনিক ও জনবান্ধব কুলঞ্জ ইউনিয়ন গড়ার প্রত্যয়- মো: জাকারিয়া আহমেদ

দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। সভাপতিত্ব করেন পাতাড়ি বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান।

সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে শান্তিপ্রিয়, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, “মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতে অগ্রাধিকার দেওয়াসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।”

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলে আনিসুর রহমান তা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় ঘিরে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।