1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু বদলগাছীতে ৪ বোতল ESkufসহ দুইজন গ্রেপ্তার বালিয়াকান্দিতে বীমার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা গ্রাহকরা জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌ-শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ বিশ্ব জলাতঙ্ক দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫

বিশ্ব জলাতঙ্ক দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

‘একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক প্রতিরোধ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় ও টার্মিনাল এলাকা হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং জলাতঙ্ক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সিভিল সার্জন কার্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান, এমওসিএস ডা. এসমত জাহান সুমনা, সদর হাসপাতালের জুনিয়র সার্জন ডা. রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মোসাম্মৎ সাহিনুর রহমান, পাবলিক হেলথ নার্স শিরিনা খাতুন, নার্স সুপারভাইজার ফিরোজা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড়ের ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণের জন্য তারা জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাণীর টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে জলাতঙ্কমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।