1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু বদলগাছীতে ৪ বোতল ESkufসহ দুইজন গ্রেপ্তার বালিয়াকান্দিতে বীমার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা গ্রাহকরা জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌ-শ্রমিক ও ব্যবসায়ীদের মানববন্ধন সিরাজদিখান বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৩ কেজি ৫০০ গ্রাম পিরানহা জব্দ বিশ্ব জলাতঙ্ক দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০ রাজশাহীতে মাদক নিয়ে বিরোধের অভিযোগ যুবককে হত্যা রাজশাহী নগরীর রাজ বেকস লাইভ বেকারিকে জরিমানা রাজশাহী নগরীতে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ সহ গ্রেফতার ২৫

বদলগাছীতে ৪ বোতল ESkufসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf-এর ৪ বোতলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বদলগাছী উপজেলার ১ নম্বর মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া (খাঁপাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় পাকা রাস্তার ওপর পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আইনুল সোনার (৩৫), পিতা মো. মজনু মিয়া, সাং মথুরাপুর উত্তরপাড়া এবং মো. রাকিব হোসেন (২৭), পিতা মো. ফারুক সোনার, সাং মথুরাপুর পশ্চিমপাড়া। তারা দুজনই বদলগাছী থানার নওগাঁ জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটকের পর তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় মো. আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থেকে ৪ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।