1. admin@bangladeshcrimebarta.net : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১ নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি, তিনজন গ্রেপ্তার

এমাজউদ্দীন আহমদ মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ছিলেন: ঢাবি ভিসি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান।

তিনি এক শোক বার্তায় বলেন, বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ ছিলেন মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদকে হারাল।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক।

দেশের রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত এমাজউদ্দীন আহমদের আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শুক্রবার ভোর পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 বাংলাদেশ ক্রাইম বার্তা :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।